শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তি পৌর শহরের পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সারাদেশের ন্যায় বই (উৎসব) বিতরণ সভা অনুষ্ঠিত হয়। ১ জানুয়ারী সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ও সহ-প্রধান শিক্ষক সনজিত কুমার সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুসায়ি সদস্য মোঃ শরিফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর আ,লীগ উন্নয়ন সমন্বয়ক কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ আবদুল মান্নান বেপারী, অভিবাভক সদস্য, এলাকার সুধীজন সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অভিবাভক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসেন তখনই শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। তার এ ধারাবাহিকতায় বৎসরের প্রথম দিনই শিক্ষার্থীদের মাঝে বই পৌছে দেওয়ার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদরাসার বই বিতরণ
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তি পৌর শহরের শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে সারাদেশের ন্যায় বই (উৎসব) অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী সকাল সাড়ে এগারটায় মাদরাসার মিলনায়তনে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়। মাদরাসা অধ্যক্ষ মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেহার উঃ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন পৌর আ,লীগ উন্নয়ন সমন্বয়ক কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ আবদুল মান্নান বেপারী, সদস্য আবদুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী ও মাদরাসার সাধারণ সম্পাদক হাজী শহীদ উল্লাহ পাটওয়ারী, অভিবাভক সদস্য এলাকার সুধীজন সহ মাদরাসার শিক্ষক মন্ডলী অভিবাভক ও বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসেন তখনই শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। তার এ ধারাবাহিকতায় বৎসরের প্রথম দিনই শিক্ষার্থীদের মাঝে বই পৌছে দেওয়ার লক্ষে নিরলস ভাবে কাজ করে শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিয়েছে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
শাহরাস্তি বিদ্যানিকেতনের বই উৎসব
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তি উপজেলা কালিয়াপাড় জাহাঙ্গীর সুপার মার্কেট সংলগ্ন অবস্থিত শাহরাস্তি বিদ্যানিকেতনে বিভিন্ন শ্রেণী ছাত্র-ছাত্রীদের মাঝে সারাদেশের ন্যায় বই (উৎসব) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী সকাল ১১টায় বিদ্যানিকেতনের মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সাধুর উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি বিদ্যানিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ শাহাজান, কোষাধ্যক্ষ মোঃ তোছাদ্দেক হোসেন, এলাকার সুধীজন সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অভিবাভক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বিদ্যালয় সূত্রে জানায় চলতি ২০১৬ সালের পিএসসির ফলাফলে শাহরাস্তি বিদ্যানিকেতন এর শতভাগ সফলতা অর্জন করেছে। উপজেলার অন্যান্য বিদ্যালয়ের ফলাফলের তুলনায় বিদ্যানিকেতন প্রতি বৎসরের ন্যায় এবারও তাদের সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। পিএসসিতে এ বিদ্যানিকেতন থেকে ১০জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১০জনই কৃতকার্য হয়েছে। এতে জিপিএ- ৫ পেয়েছে ৮জন। এ গ্রেড পেয়েছে ২জন শিক্ষার্থী। এ বিষয়ে বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমানসহ ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে এ সফলতা অর্জিত হয়েছে। সেজন্য আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে যেন এ ধারাবাহিকতা অব্যাহত থাকে সেজন্য আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি। যারা জিপিএ-৫ পেয়েছেন- মেহেরাজুল ইসলাম ফাহিম, আবদুল আল মামুন তুহিন, ইয়াছিন আহমেদ, ফারিয়া আক্তার, সিমি, মাহার¤œমা আক্তার, হালিমা আক্তার, ফাতেমা তুজ জেরিন।
