
শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তিতে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল ২০ নভেম্বর সোমবার সকাল ১১ টায় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ণ পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র্যালিটি কেশরাঙ্গা গ্রাম প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন করে।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী, মোঃ নজরুল ইসলাম, রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহ-প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম, ইউ.পি সদস্য মোঃ আবদুল হক, মোঃ হানিফ, মোঃ বিল্লাল হোসেন, হোসনেআরা বেগম, খোদেজা বেগম, ইউ.পি সচিব দিদারুল আলম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রাম আদালত বিষয়ক উপজেলা সমন্বয়কারী গৌতম কুমার সরকার ও ইউ.পি গ্রাম আদালত সহকারি আছিয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সুধীজন গ্রাম পুলিশ। র্যালি শেষে গ্রাম আদালত সেবা বিষয় সর্ম্পকে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
