মোঃ জামাল হোসেন ॥ আজ ১২ জুলাই শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের হামলা-নিপিড়নের জন্য আমাদের অনেক নেতাকর্মী আতংকে রয়েছে। বর্তমান পৈশাচিক সরকারকে হঠাতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তিনি আরও বলেন, আমি যতদিন থাকবো, বিএনপিকে শক্তিশালী করতে কাজ করে যাবো। বেইমানরা আজ খালেদা জিয়ার সাথে নাই। তিনি বলেন, আগামী ইউনিয়ন ও পৌর নির্বাচনে দেলোয়ার হোসেন মিয়াজীর নেতৃত্বে প্যানেলে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। উপজেলা বিএনপির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজীর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটওয়ারীর সভা পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সি.এ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম পাটওয়ারী, বিএনপির নেতা মমতাজ উদ্দিন আহম্মেদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু ছায়েম মিয়াজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা যুব দলের আহবায়ক শাহ মোহাম্মদ আলী, চেয়ারম্যান সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল কাইয়ুম রিপন, এডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল, হাজীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আব্দুর রহমান মিয়াজী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বিএনপি নেতা আবুল কাশেম, চেয়ারম্যান আব্দুস ছাত্তার, মাওলানা মোজাফ্ফর হোসেন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মোল্লা, সাধারণ সম্পাদক ডা. আব্দুর রশিদ, উপজেলা মহিলাদলের সভানেত্রী নাজমা আক্তার, পৌর যুবদলের সভাপতি এহতেশামুল গনি, সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম আকাশ প্রমুখ সহ বি.এন.পি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতীর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

