শাহরাস্তি উপজেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ, উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ। ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগ আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রুহুল আমিন, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, শাহরাস্তি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন ইউ.পি চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইটভাটার মালিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকমন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতীর কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।

