
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২০ আগষ্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১ আগষ্ট সকাল প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নেওয়া হয়। বিকেল ৫টায় ২৫ পদে ৫৯জন প্রার্থীর মনোনয়ন পত্র বাচাই করা হয়। এতে ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সাংগঠনিক পদে ২ জন প্রতিদন্ধিতা করছে। সভাপতি পদে যারা প্রতিদন্ধিতা করছেন তারা হলেন, আঃ রহিম দেওয়ান, আঃ রব, জয়নাল আবেদীন, জাকির হোসেন, শিবলী সাজ্জাদ, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ কুদ্দুছ, মোঃ হুমায়ন কবির, সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, জাকির হোসেন ও মোঃ বাহারুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন, রুহুল কুদ্দুছ, মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সাহাব উদ্দিন ও কামাল হোসেনসহ ৫৯জন মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচনে দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতি সহ-সভাপতি অলি আহমেদ পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি জেসমিন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির।
আগামী ৫আগষ্ট মনোনয়ন পত্র প্রত্যাহার ও ২০ আগষ্ট প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
বিনা প্রতিদন্ধিতায় যারা নির্বাচিত হয়েছেন- যুগ্ন সম্পাদক নাজমা আক্তার, সহ সম্পাদক মঞ্জুর হোসেন ও রাশেদা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নোমান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আক্কাছ, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ হাছান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম, আইন বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, কল্যান ট্রাস্ট সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ শামছুদোহা মুরাদ, মোঃ আলমগীর হোসেন ও তাজুল ইসলাম।
শিরোনাম:
শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
