
শাহরাস্তি প্রতিনিধি
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় এ লাশ উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২/৩ দিন যাবৎ অজ্ঞাত লোকটি মানসিক ভারসাম্যহীনভাবে হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করছিল। বিকেলে হাসপাতালের প্রধান ফটকের সামনে লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ মামুনুল ইসলাম পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ শাহ্রাস্তি মডেল থানায় সংবাদ দিলে রাত সাড়ে ৯টায় পুলিশ লাশটি থানায় নিয়ে আসে।
