প্রেস বিজ্ঞপ্তি ঃ
শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, ফারুক চৌধুরী, সিঃ সহ-সভাপতি মঈনুল ইসলাম কাজল, সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ম- সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সহ-সম্পাদক ও অর্থ সম্পাদক ফয়েজ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক জাকির হোসাইন খান, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রচার সম্পাদক ও সহ-অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মহিউদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান সেন্টু, মোহনা টিভির সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
সভায় অফিসার ইনচার্জ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান। কর্মক্ষেত্রে সাংবাদিক পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
