মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তি প্রেসক্লাব সেক্রেটারী মোঃ মাসুদ রানা’র পিতা শাহ্রাস্তি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্লাবের উদ্যোক্তা মরহুম ছিদ্দিকুর রহমান মাস্টার স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনের এ উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাউদ্দিন মঞ্জুর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ তুহিন খান, শাহ্রাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ নূর হোসেন মামুন প্রমুখ।
প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দে, খিলাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, ধামরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব, সূচীপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রশিদ, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবদুল মান্নান মোল্লা, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) আবদুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ হারুন অর রশিদ, পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদল সভাপতি সাইফুল করিম মিনার, বিশিষ্ট সমাজসেবক শহীদ উল্যাহ বাদল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আজগর মিয়াজী, ঠাকুর বাজার ব্যবসায়ি পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি আবদুল জব্বার, কালিবাড়ি বাজার ব্যবসায়ি পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ন্যাশনাল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোঃ সামছুল আলম, ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম রিপন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক জাকির হোসাইন খান, সহ সম্পাদক ও অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান সেন্টু, সহ অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দীন, সাংবাদিক হাসানুজ্জামান, রফিকুল ইসলাম, মাহবুব আলম ও আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মরহুম ছিদ্দিকুর রহমান মাস্টারের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক ও স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন। এছাড়া বক্তারা মরহুমের পরকালের শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন- মাওঃ শাহজাহান। মিলাদ ও দোয়া শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
