
প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা টেকসই উন্নয়নের লক্ষ সমূহ ভিশন ২০২১ এর লক্ষ্য অর্জন সমূহ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস ২২ সেপ্টেম্বর বেলা ১১ টায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদের সভাপতিত্বে সরকারের বিভিন্ন সফলতার দিক তুলে ধরেন জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক। প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জামান চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাক আহমেদ, মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, সেনেটারী পরিদর্শক মোঃ ফায়েদ উল্লাহ, শাহরাস্তি প্রেস ক্লাব নেতৃবৃন্দ মাঝে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ম সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সহ-সম্পাদক ফয়েজ আহমেদ, সদস্য নোমান হোসেন আখন্দ, কামরুজ্জামান সেন্টু, মোঃ জামাল হোসেন, শাহরাস্তি নিউজ ২৪ ডট কমের বার্তা সম্পাদক মোঃ মাহবুব আলম, সাংবাদিক মোঃ হাসানুজ্জামান, মোঃ আমিনুল ইসলমা। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক বন্ধু সরকারের টেকসই উন্নয়নের বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন সরকার টেকসই উন্নয়নের কথা বলছে অথচ তিন মাস যেতে না যেতে শাহরাস্তির প্রধান সড়কের বেহাল অবস্থা এর কারণে সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যহত হচ্ছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা তথ্য অফিসার উক্ত বিষয়ে সরকারের দৃষ্টি গোছরের কথা জানান আগামী ২৪ সেপ্টেম্বর এ ব্যাপারে জেলা প্রশাসকের উপস্থিতি বিস্তারিত আলোচনা আশাবাদ ব্যক্ত করা হয়।
