জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ বিদ্যুতে সয়ংসম্পূর্ণ
——– মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তি উপজেলার টামটা (দঃ) ইউনিয়নের সোনাচৌ ও দোপল্লা গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন করা হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার বেলা ৩টায় জনতা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন করা হয়। টামটা (দঃ) ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও টামটা (দঃ) ইউপির চেয়ারম্যান জহিরুল আলম মানিক ও মফিজুল ইসলাম বাচ্চুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ বিদ্যুতে সয়ংসম্পূর্ণ। মানুষ বিদ্যুতের জন্য ধারে ধারে ঘুরেও তার দেখা মিলত না। অল্প সময়ের মধ্যই বিদ্যুতের লোক মানুষের ঘরে ঘরে গিয়ে খোজ করবে বিদ্যুৎ লাগবে কিনা? সেময় বেশি দুরে নয়। আমরা ২০১৮ সালের মধ্যেই শাহরাস্তি-হাজীগঞ্জে প্রত্যেকটি ঘরে বিদ্যুতের আলো পৌছে দিব ইনসাল্লাহ, একটি ঘরও বিদ্যুৎবিহীণ থাকবে না। তিনি আরো বলেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের দক্ষ, আধুনিক ও কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে কম্পিউটারাইজ ও বিজ্ঞান সম্মত শিক্ষায় দক্ষ হতে হবে। মানব সম্পদ উন্নয়নে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সংসদ সদস্য হিসেবে আমি সকল দলের সব মানুষের অভিভাবক। সারাদেশে এ সংসদীয় আসনটি শান্তির স্থান হিসেবে পরিচিত। আমি আসা রাখব এ শান্তিপূর্ণ অবস্থান ও সম্প্রীতির বন্ধন যেন সবসময় অব্যাহত থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার (ডিজিএম) মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা জাতীয় পাটির সভাপতি ও বিআরডিপির চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান মোল্লা, প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের এজিএম (কম) দেবাশীষ পাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক খোকন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবদুল মান্নান বেপারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুর রহমান মজুমদার, টামটা (উঃ) ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মেহার (উঃ) ইউপি চেয়ারম্যান মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূর আহম্মদ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ওবায়েদুর রহমান মজুমদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন প্রমুখ। উল্লেখ দুই গ্রামে ৫ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের অংশ হিসেবে ৩১৯জন গ্রাহক এ বিদ্যুৎ সংযোগ পেল।
