মোঃ জামাল হোসেন ॥
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার বিদ্যুৎ উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছেন। সেলক্ষে মানুষ বিদ্যুতের সুফল পেতে শুরু করেছে। আগামী দেড় বৎসরের মধ্যে শাহরাস্তি-হাজীগঞ্জের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। কেউ অন্ধকারে থাকবে না, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। তিনি আরও বলেন, সরকার শিক্ষার কল্যাণে বিভিন্ন যোগোপযোগী প্রকল্প হাতে নিয়েছেন। চিতোষী আরএন্ড এম উচ্চ বিদ্যালয় ও চিতোষীর মানুষের কল্যাণে যা করা প্রয়োজন, তাহা করা হবে। গতকাল শনিবার দুপুর ১২ টায় চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ের দ্বিতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও স্থানীয় চান্দল গ্রামের বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন পাটওয়ারী সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ, উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন পাটওয়ারী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির শাহরাস্তি জোনাল ম্যানেজার মোঃ ফখরুদ্দিন, পৌর আওয়ামী লীগ আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, চিতোষী আরএন্ডএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিতোষী আরএন্ডএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকিরুল্লাহ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নান বেপারী, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, যুগ্ম আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, পৌর যুবলীগের আহবায়ক শাহ এনামুল হক কমল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, চিতোষী পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা ওলামা লীগ সভাপতি মাও. বিল্লাল হোসেন প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি অঙ্গ-সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

