শাহারাস্তিতে এক মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলো পিতা। বুধবার সকাল ৯টায় মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের দাস বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ জানা যায়, ওই বাড়ির মরণ চন্দ্র দাসের পুত্র বাপ্পি (২৯) কয়েক বছর পূর্বে ফেনীর প্রাইম ব্যাংক শাখায় কর্মরত ছিলো। সেখানে থাকার সুবাদে মাদকাসক্ত হয়ে পড়ে। তার আচরণে অসংগতিতে ব্যাংক কর্তৃপক্ষ তাকে চাকুরীচ্যুত করেন। পরে বাপ্পি নিজ গ্রামে দেবকরায় এসে মদ, গাঁজা সেবন সহ এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছিলো। ক্রমেই সে পরিবার ও সমাজের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। গত কয়েক মাস ধরে পরিবারের সদস্যরা তাকে স্বাভাবিক জীবনে ফেরাবার চেষ্টা করে। এতে সে আরো ক্ষিপ্ত হয়ে পিতা সহ এলাকার লোকজনের উপর হামলা চালায়। তার পরিবার ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বুধবার পুলিশকে খবর দেয়। শাহরাস্তি মডেল থানার এস.আই আবদুল মান্নান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাপ্পিকে থানায় নিয়ে আসে। ওই সময় তার পিতার আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট মোঃ সামিউল মাসুদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাপ্পিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ সালে ১৯/৭ এর (ক) ধারায় ১বছরের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

