মোঃ জামাল হোসেন ঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৫শ ১৩জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেরিত সম্মাণনাপত্র বিতরণ করা হয়েছে। ৩ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিতিতে মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাণনা সনদ বিতরণ করা হয়।
শাহ্রাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ উপজেলার ৫৭টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় মানন্নোয়ন, বিকশিত ও উৎসাহ প্রদানের লক্ষে এ সনদ প্রদান করেন। ওই দিন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ক্লাস রোল ১, ২, ৩ শ্রেণি ক্যাটাগরিতে ৫শ ১৩জন শিক্ষার্থীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত মেধাবী শিক্ষার্থী হিসেবে স্বীকৃত সম্মাণনাপত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়ানো ও উজ্জীবিত করার লক্ষে প্রত্যেকটি বিদ্যালয়ের এ মেধাবী শিক্ষার্থীদের সম্মাণনাপত্র দেয়া প্রথম প্রয়াস। এতে শিক্ষার্থীদের মান আরো বৃদ্ধি পাবে, পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীদের অনুকরণের মাধ্যমে তারাও মেধা প্রতিযোগিতায় উজ্জীবিত হয়ে ভালো ফলাফল লাভ করবে। প্রাথমিক ভাবে আমরা এটি শুরু করেছি। আগামীতে আমরা এ মেধার প্রয়াস ও লেখাপড়ার মান যাতে আরো বৃদ্ধি পায় সে লক্ষে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করবো।
মেধাবী শিক্ষার্থীদের সম্মাণনাপত্র প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে ও খিলাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, মেহের ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম, সূচীপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠান শেষে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা অতিথিদের সাথে ফটোসেশনে অংশ নেয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান, কলেজের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
শিরোনাম:
রবিবার , ৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
