চাঁদপুরের শাহ্রাস্তির মেহের ডিগ্রি কলেজের এইচএসসির ফলাফল বিপর্যয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের অফিস রুম সহ বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। গত মঙ্গলবার মেহের ডিগ্রি কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত রোববার ফলাফল প্রকাশের পর থেকে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও হতাশা নেমে আসে। ঘটনার দিন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে জমায়েত হয়ে মিছিল করে অফিস রুম সহ বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল মাসুদ এবং শাহ্রাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ যদু চন্দ্র শীল বলেন, টেস্ট পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের বাহিরে কলেজ পরিচালনা পর্ষদের সদস্যদের অনুরোধে অকৃতকার্য শিক্ষার্থীদেরও ফরম ফিলাপ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে অন্য একটি সূত্রে জানায়, অত্র কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ মোট ৪৫ জন শিক্ষক/কর্মচারী নিয়োজিত রয়েছেন। এদের অধিকাংশই কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে এসে কর্ম সম্পাদন করে। অধ্যক্ষসহ ৩য় ও ৪র্থ শ্রেণির ০৯ জন কর্মকর্তা/কর্মচারী এলাকায় অবস্থান করেন। প্রসঙ্গত এবার উক্ত কলেজ হতে এইচএসসি পরীক্ষায় ৩৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে মাত্র ৭৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। অকৃতকার্য হয় ২৬৫ জন। পাশের হার ২২.২৭%।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহারাস্তি মেহের ডিগ্রি কলেজের এইচএসসির ফলাফল বিপর্যয়ে কলেজে তালা
আরও সংবাদ
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

