মোবাইল চুরির ঘটনায় প্রতিবাদ করায়
ছোট শাহ্তলীতে ২ যুবককে কুপিয়ে জখম ঃ একজন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের ছোট শাহতলী গ্রামে খান বাড়ীতে মোবাইল চুরিকে কেন্দ্র করে দু যুবককে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ছোট শাহতলী গ্রমের খান বাড়িতে। গুরুতর আহতরা হলেন ওই গ্রামের আজিম খানের ছেলে মোঃ হানিফ খান (২৫) ও তার চাচাতো ভাই আমির খানের ছেলে ফারুক খান (২২)। শুক্রবার দুপুরে স্বজনরা আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা আশংকাজনক দেখে কর্মরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। কুপের আঘাতে হানিফ খানের ডান হাতটি শরীর থেকে আলাদা হওয়ার উপক্রম হতে দেখা যায়,এমন কি তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় সে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে বলে জানা গেছে।
আহতদের পরিবারের লোকজন জানায় শুক্রবার দুপুরে একই বাড়ির মোঃ জাকির খানের মেয়ে জান্নাত আক্তার হানিফ খানদের ঘরে গিয়ে তার মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। মোবাইলটি নিয়ে যাওয়ার সময় হানিফ খান তা দেখে ফেলে । পরবর্তীতে সে মোবাইল চুরি করার বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে জান্নাতের পিতা জাকির খান ও তার স্ত্রী বিউটি বেগম তার সাথে ঝগরায় লিপ্ত হয়। এক পর্যায় জাকির খান ক্ষিপ্ত হয়ে পাট কাটার বড় চেনা দিয়ে হানিফ খানের হাতে আঘাত করে। এতে তার হাতের কয়েকটি রগ কেটে গিয়ে হাতটি শরীর থেকে আলাদা হওয়ার উপক্রম হয়। এই ঘটনার পর শুক্রবার দুপুরে হানিফ খানের পিতা আজিম খান রক্ত মাখা পোষাক পড়ে চাঁদপুর মডেল গেলে থানার এস আই রফিকুল ইসলাম হাসপাতালে ছুটে যান।এ রিপোট লেখা পর্যন্ত তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
