
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল (এম.এ) মাদরাসার ২০১৮ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান উপলক্ষ্যে গতকাল ২৮ জানুয়ারী রবিবার সকাল ১০ঘটিকায় মাদরাসা মাঠে আলোচনা সভা ও শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাহতলী কামিল (এম.এ) মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার শ্রেষ্ট চেয়ারম্যান ও ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
প্রধান অতিথি বক্তব্যে ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, শাহ্তলী কামিল মাদরাসা থেকে পড়াশুনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকে উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছে। শিক্ষার মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষার বিস্তারে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। তোমাদেরকেই পরীক্ষায় ভালো ফলাফল করে নিজের ও প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে হবে। ভালো ফলাফল অর্জন করতে হলে বাড়িতে মনোযোগসহ পড়াশুনা করতে হবে।
সভাপতির বক্তব্য রাখেন শাহ্তলী কামিল (এম.এ) মাদরাসার সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার বক্তব্যে বলেন শাহতলী কামিল মাদরাসার ফলাফল অত্যন্ত ভালো। এ মাদরাসার শিক্ষকরা শিক্ষার মানউন্নোয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। সকল পরীক্ষার্থীদের সাড়ে ৯টার মধ্যে কেন্দ্র উপস্থিত থাকতে হবে। তিনি আরও বলেন জেলার শ্রেষ্ঠ ও মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক এ মাদরাসার জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি মাদরাসার ছাত্রীদের জন্য দুটি টয়লেট নিমার্ণ , ছাত্রাবাসের জন্য সোলার,শিক্ষক কক্ষ বাথরুমে পানির লাইনসহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন ।এ ছাড়াও শিক্ষক পরিষদ কক্ষ আধুনিকায় করার উদ্যোগ গ্রহন করেছেন ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাহতলী কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।
