চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদ্রাসায় বৃহস্পতিবার অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী । ইফতার মাহফিলে স্থানীয় বিশিষ্টজনের মধ্যে অংশ নেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন তালুকদার, ২য় মোহাদ্দেস মাওলানা আক্তার হোসেন,প্রভাষক মাওলানা আবদুল মান্নান,প্রভাষক মোহাম্মদ উল্লাহ,শিক্ষক হাবিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবক মোঃ খায়রুল বাশার খান ,অভিভাবক মোঃ শিহাব হোসেন পাটওয়ারী, অভিভাবক রফিক কারী সাবেক ইউপি মেম্বার ইব্রাহীম খান,কামিল শিক্ষার্থী ইসমাঈল খান, মোঃ ওমর ফারুক,মোঃ আল-আমিন,আঃ বায়েছ, ফাযিল শিক্ষার্থী মোঃ আবদুল্লাহ শাকুর,হাফেজ মোঃ মহিউদ্দিন প্রমুখ। ইফতার মাহফিলে মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে মাদ্রাসার উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন । এ ইফতার মাহফিলে শাহ্তলী কামিল মাদ্রাসার গভনির্ং বডি,শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী,শাহতলী বাজার ব্যবসায়ীসহ প্রায় ৪ শতাধিক লোক অংশ গ্রহন করে । সবশেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

