স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৪আগস্ট) বৃহস্পতিবার দুপুর ১টায় অধ্যক্ষের কার্যালয়ে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপিকা সাহেরা আক্তার, সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, কৃষি বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, বাংলা বিভাগের সহকারি অধ্যাপিকা আলেয়া চৌধূরী, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষিকা শামীমা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রভাষক মুহাম্মদ নুরুল বাতেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ছোহাইল আহমদ চিশতী, অর্থনীতি বিভাগের প্রভাষক ফারজানা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: জিয়াউর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হানিফ মিয়া, ইংরেজী বিভাগের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মানিক মিয়া, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হাবিবুর রহমান, জীব বিজ্ঞান বিভাগের প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, গণিত বিভাগের প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান, সহকারি গ্রন্থাগারিক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের সাথে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
