চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী কলেজে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন-বরণ অনুষ্ঠান বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় । কলেজ গভনির্ং বডির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রভাষক জহিরুল ইসলাম মুরাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক । তিনি তার বক্তব্যে বলেন ,বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে । এ জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি,বিনামূল্যে পাঠ্যবইসহ বিভিন্ন উপকরণ দিচ্ছে । আগামীতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে । তাই নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তি শিক্ষা গ্রহন করতে হবে । বর্তমানে শিক্ষকদের হয়রানি বন্ধে অনলাইনে এমপিও’র জন্য আবেদনের ব্যবস্থা করা হয়েছে । তিনি আরো বলেন,ফেসবুক অপব্যবহার হচ্ছে । এ জন্য বিশেষ করে শিক্ষার্থীদের সর্তক থাকতে হবে । সদরের প্রাচীনতম এ কলেজে অনেক ক্ষেত্রে সুনাম রয়েছে । ভালো ফলাফলের মাধ্যমে এ কলেজকে এগিয়ে যেতে হবে । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার,কলেজ সহকারী অধ্যাপক মোঃ আবদুস ছাত্তার,প্রভাষক আলেয়া চেীধুরী,প্রভাষক মোঃ জিয়াউর রহমান,প্রভাষক মোঃ হানিফ মিয়া,প্রভাষক মোঃ মানিক মিয়া প্রমুখ । অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভনির্ং বডির মহিলা সদস্য আয়েশা বেগম,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি গোলাম সারোয়ার কচি, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ নুরুল বাতেন. গভনির্ং বডির মহিলা শিক্ষক প্রতিনিধি মিসেস নুরুন্নাহার প্রমুখ । অনুষ্ঠানে সকল নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক ও কলেজ গভনির্ং বডির দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী । এ ছাড়াও অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মাঝে এ দিন কলেজ শিক্ষক পরিচিতি , ক্লাস রুটিন দেয়া হয় এবং সেই সাথে ইংরেজী ও বাংলা বিষয়ে ক্লাস করানো হয় । অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী ।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে জোড়া লাগা শিশুর জন্ম, অপারেশনে সাহায্যের আবেদন
জেলা চাঁদপুরে জন্মগ্রহণ করেছে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর। শিশুটি জন্ম হয়েছে শুক্রবার (৬... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

