স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির সভাপতি সাংবাদিক সোহেল রুশদীসহ পুনাঙ্গ গভনির্ং বডিকে সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ । (২৮ নভেম্বর ২০১৬ ) সোমবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য়তলা এলিট চাইনিজ রেস্টুরেন্টে জিলানী চিশতী কলেজ শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর-রশিদের সভাপতিত্বে প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কলেজ গভনির্ং বডির নবনির্বাচিত সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী । তিনি তার বক্তব্যে বলেন , দীর্ঘদিন যাবত আমি এ কলেজে গভনির্ং বডি দাতা সদস্য থেকে কাজ করেছি । এবার আমি সভাপতি নির্বাচিত হয়েছি । আর এ জন্য আগের আমার দায়িত্ব অনেকগুন বেড়ে গেলো । আমাকে সভাপতি নির্বাচিত করায় কলেজের কাছে আমি ঋনী হয়ে গেলাম । আজ থেকে আমাদের নতুন কমিটির যাত্রা শুরু হলো । কলেজের শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আমরা কাজ করবো । এ কলেজটিকে একটি মডেল প্রতিষ্ঠান করতে চাই । এ জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই । বর্তমান সরকারের আমলে এ কলেজে একটি বহুতল ভবন নিমার্ন হচ্ছে । এ জন্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ । আগামীতে এ কলেজকে ডিগ্রীতে উন্নীত করার জন্য কাজ করবো । এ ছাড়াও কলেজের অন্যান্য সমস্যা পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করবো । আশা করি এ ব্যাপারে সকলের সহযোগিতার প্রয়োজন । তিনি আরো বলেন,কলেজের ইভটিজিং ,মাদক ,জঙ্গীবাদ,বাল্যবিবাহ মুক্ত করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করবো । এ ব্যাপারে আমার জিরো টলারেন্স রয়েছে । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন তালুকদার,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও কলেজ গভনির্ং বডির শিক্ষানুরাগী সদস্য আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপিকা আলেয়া চৌধুরী,সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান,কলেজ গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক গোলাম সারোয়ার কচি,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ নুরুল বাতেন,প্রভাষক মোঃ হানিফ মিয়া,প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী, গভনির্ং বডির মহিলা শিক্ষক প্রতিনিধি প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা,প্রভাষক মোঃ মানিক মিয়া,গভনির্ং বডির অভিভাবক সদস্য ইউপি মেম্বার মোঃ সফিক কারী ,গভনির্ং বডির অভিভাবক সদস্য ইউপি মেম্বার বারেক খান,গভনির্ং বডির অভিভাবক সদস্য প্রাক্তন ইউপি মেম্বার মোঃ জাকির মুন্সি,গভনির্ং বডির অভিভাবক সদস্য প্রাক্তন ইউপি মেম্বার শাহাজাহান খান প্রমুখ । অনুষ্ঠানের শুরুতেই কলেজের পক্ষ থেকে গভনির্ং বডির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক সোহেল রুশদীসহ পুর্নাঙ্গ গভনির্ং বডির সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ শিক্ষকবৃন্দ । এ ছাড়া এদিন নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী গভনির্ং বডির সদস্যবৃন্দ ও সকল শিক্ষক-কর্মচারীদেরকে তার ব্যক্তিগত তহবিল থেকে উপহার প্রদান করেন । অনুষ্ঠান শেষে এলিট চাইনিজ রেষ্টুরেন্টে গভনির্ং বডির নবনিবার্চিত সভাপতি সোহেল রুশদী সভাপতিত্বে কলেজ গভনির্ং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয় । অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের পরিচালনায় সভায় গভনির্ং বডির বডির সকল সদস্য অংশ নেন । অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকেত তোলোয়াত করেন প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী ।
শিরোনাম:
মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
