শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম’র দিকনির্দেশনায় শাহ্রাস্তি থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে শাহরাস্তিতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে শাহ্রাস্তি থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় পৌর শহরের ১নং ওয়ার্ড কাজিরকামতা এলাকা বেপারী বাড়ি মৃত আবদুর রহমান বেপারীর পুত্র মোঃ ফিরোজ হোসেন (৩৮) ও ৬নং ওয়ার্ডের শ্রীপুর এলাকার মৃত আলতাফ আলীর পুত্র আবুল কালাম আজাদ (৪১) কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়িকে আটক করা হয়। উক্ত অভিযানে অংশগ্রহন করেন শাহ্রাস্তি থানার এস.আই মোঃ মিজানুর রহমান, এস.আই মোঃ কামাল হোসেন, এস.আই কুতুব উদ্দিন, এস.আই মোঃ নজরুল ইসলাম, এ.এস.আই মোঃ সামছুল আমীন, এ.এস.আই মোঃ আবু হানিফ। এ ব্যাপারে শাহরাস্তি থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
শিরোনাম:
শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তিতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি আটক
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
