শাহরাস্তি: শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক উত্তর পূর্বপাড়ায় সরকারি খালে প্রভাবশালী কর্তৃক মাটি ভরাট করে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কৃষকরা ৮ একর জমিতে বীজ তলা করতে না পারায় গত দুই বছর যাবৎ ৪নং সীপের ১নং স্কীমে প্রায় ৩০ একর জমিতে কৃষকরা ইরি বোরো চাষ হতে বঞ্চিত হয়ে পড়ে। এতে ওই এলাকার প্রায় শতাধিক কৃষক বোরো চাষ করতে না পারায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। কয়েক টন খাদ্য ঘাটতির ঘানি গত ২ বছর যাবৎ টানছে কৃষকরা। এ ব্যাপারে গত ২০১১ সালের জুলাই মাসে ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষে শোরসাক গ্রামের মোঃ বিল্লাল হোসেন সহকারী কমিশনার (ভুমি) বরাবরে আবদুল মান্নানগংদের বিরুদ্ধে সরকারী ভূমির দখল করার অভিযোগ করেন। গত ২ বছর পূর্বে একই এলাকার আবু ওসমান, ফারুক, সিদ্দিকুর রহমান, সর্ব পিতা- মৃত আলী এরশাদ সরকারী খালে মাটি ফেলে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ায় নিম্ন এলাকার কৃষকদের বীজতলার স্থান পানি দেবে যায়। কৃষকরা বীজ তলায় বীজ পেলতে না পারায় গত ২ বছর যাবৎ প্রায় ৩০ একর সম্পত্তির ইরি বোরো চাষ ব্যাহত হয়। ভূক্তভোগী কৃষক আঃ করিম, নুর মোহম্মাদ, পারভেজ পোদ্দার, গোলাম রহমানসহ একাধিক কৃষক জানান, সিদ্দিকুর রহমান গংরা সরকারী খাল ভরাট করায় তাদের বীজ তলার জমিতে পানি ভরপুর থাকায় এবারও বীজ ফেলতে পারেন নি। এতে করে ইরি-বোরো স্কিমে ৩০ একর জমিতে ইরি চাষ করা হতে বঞ্চিত হয়েছে। কৃষকদের বীজ তলা ব্যাতিত একই খাল দিয়ে ওই গ্রামের রাউত বাড়ী, সুধ্রবাড়ী, চৌকিদার বাড়ী, মোহাম্মদ পাটওয়ারী বাড়ী, পরান বাড়ী, পোদ্দ্র বাড়ী, ইসমাইল মিজি বাড়ী, ফরাজী বাড়ীসহ ৩০/৪০টি বাড়ীর পানি ওই খাল দিয়ে নিষ্কাশিত হতো। প্রভাবশালীরা খাল দখল নিয়ে মাটি ভরাট করায় একটু বৃষ্টি হলেই ওই সমস্ত বাড়ীগুলো রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমের পূর্বেই জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বলে ভোক্তভোগিরা জানান। দ্রুত খালের উপরের বাঁধ উন্মুক্ত করে কৃষক ও এলাকাবাসীদের জলাবদ্ধতা থেকে রক্ষা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।
শিরোনাম:
সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
