
চাঁদপুর : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’র পক্ষ থেকে চাঁদপুর শহরের পুরাণ বাজার ২নম্বর ওয়ার্ডে দুই শতাধিক দরিদ্র লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (০৮ মে) বিকাল ৪টায় আল-আমিন ডাল মিলস্ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ করেণ প্রধান অতিথি ওয়ার্ড কাউন্সিলর ও চাঁদপুর পৌর যুবলীগের আহবায়ক মালেক শেখ।
সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহাগ গাজীর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি ও ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল রানা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল তালুকদার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অপু পাটওয়ারী ও সাবেক সহ-সভাপতি হোসেন আলী মিন্টু।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
