চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক ও শাহ্তলী কামিল (এমএ ) মাদ্রাসার গভনির্ং বডির সভাপতি মোঃ আব্দুস সবুর মন্ডল বলেছেন, এ জেলার শিক্ষার মান উন্নয়ন এবং জনকল্যানে সব ধনের পদক্ষেপ নেয়া হবে । মাদ্রাসার উন্নয়নেও কাজ করবো । ঈদের পর পরই এসব কাজে শুরু করবো । তিনি আরো বলেন,চাঁদপুরের মানুষ অতিথি পরায়ন,সম্মান প্রদর্শন দিতে জানে । ( ১৪ জুলাই ) মঙ্গলবার দুপুর ১২ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সদর উপজেলার শাহতলী কামিল (এমএ ) মাদ্রাসার গভনির্ং বডির সদস্যবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল এ কথাগুলো বলেন । এ সময় নবাগত চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলকে মাদ্রাসা গভনির্ং বডির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান গভনির্ং বডির সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী ও অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ সহঅন্যান্যরা । শুভেচ্ছা বিনিময়কালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান,ম্যাজিস্টেট সঞ্জয় কুমার,ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন,শাহ্তলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল রুশদী,অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ,জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ,গভনির্ং বডির অভিভাবক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন তালুকদার,গভনির্ং বডির দাতাসদস্য মাওলানা মোঃ জাকির হোসেন তপাদার,গভর্নিং বডির অভিভাবক সদস্য মাওলানা আঃ হানিফ,গভনির্ং বডির অভিভাবক সদস্য মোঃ হেলাল উদ্দিন গাজী,আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্যা,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ মিজানুর রহমান, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল হালিম গাজী,হিসাবরক্ষক শরিফুর রহমান খান,কলেজ অফিস সহকারী রানা সরকার প্রমুখ । শুভেচ্ছা বিনিময় কালে মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী বলেন, শাহতলী কামিল মাদ্রাসা জেলার অন্যতম প্রাচীনতম মাদ্রাসা । এ মাদ্রাসার লেখাপড়া ও ফলাফল খুবই সাফল্যজনক । মাদ্রাসা পরিচালনায় আগামী দিনে নবাগত জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করা হয় ।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের ৪টিতে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র
চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে... বিস্তারিত
চাঁদপুরে জোড়া লাগা শিশুর জন্ম, অপারেশনে সাহায্যের আবেদন
জেলা চাঁদপুরে জন্মগ্রহণ করেছে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর। শিশুটি জন্ম হয়েছে শুক্রবার (৬... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

