চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার পিংড়া বাজারের ঘোড়াধারি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা গৃহবঁধূ শারমিন বেগমকে পিটিয়ে অচেতন করলো পাষণ্ড স্বামী।
ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার বিকেল ৪টায় মতলব দক্ষিণ উপজেলার পিংড়া বাজার ঘোড়াধারি এলাকার সর্দার বাড়িতে। আহতের বোন জানায়, শারমিনের স্বামী শাহআলম গত কয়েক বছর বেকার জীবনযাপন করছে। বিয়ের পর থেকেই সে কোন কাজকর্ম করেনা। স্বামীকে কিছু একটা কাজকর্ম করার জন্য স্ত্রী শারমিন পরামর্শ দিলে তাদের মধ্যে প্রায় সময় কথাকাটাকাটি চলতো। গত ১৪ অক্টোবর দুপুরে শারমিন বেগম বিদ্যালয় থেকে বাড়িতে এসে শিশু সন্তানের জন্য খাবার রান্নার সময় তার স্বামী বাড়ির বাহির থেকে এসে হাত খরচের টাকা চাইলে স্ত্রী পরে দেয়ার কথা বললে এ নিয়ে তার স্বামীর সাথে বাক্বিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে বিষয়টিকে কেন্দ্র করে শাহআলম তার স্ত্রীকে ব্যাপক মারধর করে অচেতন করে ফেলে। আহত শারমিনকে তার বোন হাসপাতালে নিতে চাইলে শারমিনের স্বামী ও শ্বশুর নিতে বাধা প্রদান করে। শারমিনের বাবা জানায়, ইতিপূর্বেও তার মেয়েকে একাধিকবার মারার কারণে চাঁদপুর আদালতে একটি নারী নির্যাতন মামলা হয়েছিলো। সে মামলায় শারমিনের স্বামী মুচলেকা দিয়ে পুনরায় সংসার শুরু করে। কিন্তু গত মঙ্গলবার সামান্য একটি বিষয়ে যেভাবে তার মেয়েকে মেরেছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত মতলব থানায় ফোন করে বিষয়টি জানানো হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
