চাঁদপুরে আগেভাগেই জানান দিচ্ছে শীতের পদধ্বনি। দিনের বেলায় সূর্যের আলোয় গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার সাথে সাথে ঝরতে শুরু করেছে কুয়াশা । সকালে গাছ গাছালিতে ঘাঁসে জমে থাকছে শিশিরবৃন্দু। সূর্য উঠার অনেক পরেও জমে থাকা শিশির থেকেই যায়। হটাৎ আবহাওয়ার এই পরিবর্তনের ফলে জ্বর,সর্দি,কাশিসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হঠাৎ করে এই জনপদের আবহাওয়া পরিবর্তনের কারণে বয়স্কদের চেয়ে বিশেষ করে শিশুরাই বেশি এসব রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসতে দেখা গেছে। মধ্য আশ্বিনের পর থেকেই শুরু হয়েছে হালকা কুয়াশা। ক্রমেই তা ভারী হচ্ছে। কদিন থেকে সন্ধ্যার পরেই শুরু হচ্ছে মাঝারি কুয়াশা। ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা টুপটাপ ঝরতে দেখা গেছে। দিনে গরম দেখা দিলেও রাতে ঠান্ডায় মানুষ একটু বিড়ম্বনায় পড়েছেন। রাতে এমন শীত নিবারণ করতে মানুষ কাঁথা কিংবা কম্বল ব্যবহার করছেন এই অঞ্চলের মানুষ। হঠাৎ এই শীতের আগমনে দিন ও রাতের তাপমাত্রা উঠানামায় অনেকেই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেউবা এসব রোগে আক্রান্ত হয়ে প্রাথমিক ভাবে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন ফার্মেসি থেকে ঔষধ নিয়ে সেবন করছেন। হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে বিশেষ করে শিশুরা সর্দি,কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। তবে এসব রোগে শিশু আক্রান্তের সংখ্যা বাড়লেও এতে করে ভয়ের কোন কারণ নেই বলে জানান বিশেষঙ্গ ডাক্তাররা। জেলার সর্বত্র চলছে শীতকে বরণ করার প্রন্তুতি। শীতের রাতে বিছানায় পরিবারের সদস্যদের উষ্ণ রাখতে সবাই ব্যাস্ত লেপ,তোষক মেরামত ও নতুন করে তৈরীতে। এজন্য জেলা শহরসহ বিভিন্ন হাট বাজার গুলোতে এসব তৈরীর কারিগরদের কাজের গতি বেড়ে গেছে। এখন দম ফেলারও ফুরসত নেই তাদের । কয়েক মাস আগে হাতে কাজ না থাকায় অলস সময় পার করেছে তারা। মৌসুম শুরু হওয়ার সাথে সাথে দ্রুত কাজ করে তারা বাড়তি টাকা আয় করছে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের ৪টিতে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র
চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে... বিস্তারিত
চাঁদপুরে জোড়া লাগা শিশুর জন্ম, অপারেশনে সাহায্যের আবেদন
জেলা চাঁদপুরে জন্মগ্রহণ করেছে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর। শিশুটি জন্ম হয়েছে শুক্রবার (৬... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

