মিনু রহমান
চাওয়ার আগে নিজেকে উজাড় করে খুলে ধরে
অপুর্ব স্মৃষ্টির শুন্য হয়ে এ নীল সাগর
গাঢ় চুন্বনে অলিঙ্গন করে ভাববিনিময়
বিষাদ কাটায়ে কত সুখ- সুখ ভাব ণেই
তখন আমার হৃদয় চরাচরে কাঁপে সুবর্নরেখা ।
যে সাগরে দিতে পারিনা চোঁখের দু’ফোটা
পানির বেশী আর কিছু —
কোন গাছে ফুটাতে পারিনা একটি ফুলের কুড়ি,
আকাশকে দিতে পারিনা এক ফোঁটা মেঘ কিংবা নীল
পাহাড়ের গা্য গড়াতে পারিনা এক বিন্ধু জল
আমরা শুধু ণেই সৃষ্টির এখানে সেখানে থেকে–
নদী্ তার পাড়ের বলিরেখা মুছে –
পলিমাটি দিয়ে আসে জমিতে
আমাদের কাছে কতভাবে সমর্পন—–
যে সৃষ্টির বর্ননার কোন শেষ ণেই—-
আমারা কি সেভাবে জীবনকে দেখি,আত্নসমর্পন করি ?
প্রেম সলিলে অনুরাগে ডুবাই মরমিয়া
সাগরের সেই -দু’পায়ের মিহিবালি
ধুয়ে আসি নীল নোনা জলে।
নেবার লোপটুকু গোপন ইচ্ছার মাঝে নির্ভুল কাজ করে
অনুতাপে দগ্ধ হইনা ,মনটাকে অনাবৃত করে-
পানিনা নিজেকে বিলিয়ে দিতে ,
ভাবিনা কখন যেন-
