শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুর জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক সহ বিএনপি নেতাদের নিঃশর্তে মুক্তির দাবীতে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ বের হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় ইউনিয়ন ছাত্রদল ও উপজেলা ছাত্রদল নেতা আতাউর রহমান তানভীরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিতোষী বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মোঃ সাগর, মোঃ জুয়েল, মোঃ হুমায়ুন কবির, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সুজন, মোঃ কামাল হোসেন ও মোঃ ইউসুফ সহ ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক সহ বিএনপি নেতৃবৃন্দের নিঃশর্তে মুক্তির দাবী জানান।

