মিজানুর রহমান রানা
বাংলাদেশে আজ আইন-শৃঙ্খলা, সুশাসন তথা আইনের শাসন নেই। মানুষ অপহরণ আতঙ্কে ভুগছে। দেশটা যেনো মগের মুল্লুক হয়ে দাঁড়িয়েছে। শেখ মুজিব দেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাও বাবার পথ অনুসরণ করছেন। তিনিও দেশের অবৈধ প্রধানমন্ত্রী। তিনি এখন ‘গায়ে মানে না আপনি মোড়লে’র মতো জোর করে দেশ চালানোর চেষ্টা করছেন। কিন্তু তিনি সফলকাম হচ্ছেন না।
সোমবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা বিএনপির বিােভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপি এসব কথা বলেন।
দেশজুড়ে গুম, খুন, অপহরণের প্রতিবাদে ও কেন্দ্রীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বিােভ সমাবেশে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সভাপতি দেওয়ান সফিকুজ্জামানের সভপতিত্বে এবং জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. সলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড.শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদল যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সেলিম, ছাত্র নেতা শফিউল্যা, কামরুজ্জামান, ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. জাকির হোসেন।
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

