স্টাফ রিপোর্টারচাঁদপুর শহরের শেরেবাংলা হোস্টেল থেকে ৫২ পিচ ইয়াবা ও ২ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে হোস্টেলের ১১৩ নম্বর রুমে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ডিবির এএসআই আহসানুজ্জামান লাবু।
আটককৃতরা হলো : চাঁদপুর শহরের তালতলা এলাকার সাইফুল পাটওয়ারী (৩২), তুহিন গাজী (২৫) ও মহসিনুর রহমান অপু (৩২)। আটককৃতদের গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তালতলা এলাকার সাইফুল পাটওয়ারী ইয়াবা ব্যবসা করে আসছিলো।
