
অভিজিত রায় ॥ ফরিদপুরের জেলা প্রশাসক কর্তৃক বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশ গুপ্তকে তদন্ত কমিটির দেওয়া নোটিশ অবিলম্বে প্রত্যাহার করা ও সংখ্যালঘুদের উপর নিপিড়রন নির্যাতন অবিলম্বে বন্ধ করার প্রতিবাদে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের শপথ চত্বরে অনুষ্ঠিত মানবন্ধনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত কুমার রায় চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রফেসর রনজিত বনিক সদস্য সচিব রাধা গোবিন্দ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, হরিবোলা সমিতির সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা জন্মাষ্টমি পরিষদের সাধারণ সম্পাদক ব্রজ বল্লভ দাস, ঐক্য পরিষদ নেতা গোপাল সাহা, গৌতম রায় চৌধুরী, সদর থানা পূজা পরিশদের সাধারণ সম্পাদক বিমল চৌধরী, সহ-সভাপতি বিবেক পাল মজুমদার, ফরিদগঞ্জ পূজা পরিষদের সভাপতি হিতেষ শর্মা, সাধারণ সম্পাদক লিটন দাস, হাইমচর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় মজুমদার, সাধারন সম্পাদক রাজিব মাঝি, সাংগঠনিক সম্পাদক লক্ষণ চন্দ্রসহ বিচ্ছিœ ইউনিটের নেতৃবৃন্দ। বক্তার বলেন স্বাধীনতার ৪৪ বছর পরও সংখ্যালঘুরা নির্যাতন নিপিড়ন সহ্য করছে প্রাণ দিচ্ছে। এর জন্যই কি দেশ স্বাধীন করতে সকল ধর্ম বর্নের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। সরকারের কাছে আমাদের আবেদন এ নির্যাতন বন্ধ করতে ব্যাবস্থা নেওয়া হোক তা না হলে দেশ হিসেবে বাংলাদেশেরই ক্ষতি হবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
