প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের দাবিতে মতিঝিলে অবস্থান নিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।
এই দুই দাবি আদায় না হওয়া পর্যন্ত মতিঝিলের জীবন বীমা ভবনের সামনে তিনি লাগাতার অবস্থান চালিয়ে যাবেন। বুধবার বিকেলে ৩টার দিকে মতিঝিলের ফুটপাতের ওপর মাদুর বিছিয়ে বসেন তিনি।
অবস্থানের আগে কাদের সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রী বৈধ হোক আর অবৈধ হোক সংলাপের উদ্যোগ নিতে হবে। অন্যদিকে, খালেদা জিয়াকেও অবরোধ প্রত্যাহার করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। অবস্থান চালিয়ে যাব।’
কাদের সিদ্দিকীর সঙ্গে রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুব আন্দোলনের নেতা হাবিব উন নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দ্বীপ, কাওছার জামান প্রমুখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
