স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর সদর উপজেলার শাহমামুদপুর ইউনিয়নের কেতুয়া গ্রামে মেম্বার কালা মনিরের সন্ত্রাসী হামলায় বাবু হজি গুরুতর আহত হওয়ার প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী মানববন্ধন করেছে।
বুধবার দুপুর ১২টায় মানববন্ধন শেষে তারা সন্ত্রাসী কালা মনিরকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলে নিকট স্বারকলিপি প্রদান করেন। পরে স্বরকলিপি’র একটি কপি পুলিশ সুপার শামসুন্নার এর নিকট প্রদান করেন। স্বারক লিপি প্রদান ও মানববন্ধনে নেতৃত্ব দেন, বাস ুদেব বর্ধন, মজিবুর রহমান মিজি, শাহজাহান হাওলাদার প্রমুখ। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে বাবু হজিকে একা পেয়ে সন্ত্রাসী কালা মনির কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। অথচ বাবু হজির পিতা মৃত: মনু মিয়ার দানকৃত ৪৩ শতক জমিতে আজকের ইউনিয়ন পরিষদ কার্যালয়টি অবস্থান করছে।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
