আবু সাঈদ, কচুয়া
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন-চাঁদাবাজ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে কেউ মিথ্যা স্বাক্ষী দেবেন না। সন্ত্রাসীরা যারাই হোক তারা দেশ ও জাতির শক্রু। ভুইয়ারা স্কুলে যারা চাঁদাবাজী সন্ত্রাসী কর্মকান্ড করেছে- ইতিমধ্যে তারা সকলেই গ্রেফতার হয়েছে। তাদেরকে আইনের কাঠগড়ায় শাস্তি নিশ্চিত করতে হবে। আপনারা নির্ভয়ে আদালতে স্বাক্ষ্য প্রমান দিবেন। সন্ত্রাস চাঁদাবাজরা কোন রাজনৈতিক দলের লোক হতে পারে না। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা সরকার দেশে চাঁদাবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করতে বদ্ধপরিকর। ভুইয়ারা স্কুলের ঘটনায় সন্ত্রাস চাঁদাবাজদের আমার দলের কারও সাথে তাদের পরিচয় থাকলে সম্পর্ক ছেদ করার নিদের্শ দেন। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে চেতনাবোধ গড়ে তুলতে হবে। বুধবার দুপুরে কচুয়া উপজেলার দেশের বহুল আলোচিত ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইবরাহিম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং পর্ষদ সভাপতি আব্দুল মবিন, কচুয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান, কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, গোহট দক্ষিন ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা ঝরনা আক্তার।
শিরোনাম:
মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

