জামাল হোসেন
শাহরাস্তিতে ৪৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ওআলোচনাসভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বর্নাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে আলোচনাসভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অবঃ) রফকুল ইসলাম বীরউত্তম এম পি। তিনি বলেন সমবায়ের মাধ্যমেই দেশের সার্বিক টেকসই উন্নয়ন সম্ভব। দশে মিলে কাজ করলে যে কোন অসাধ্য কাজ ও সম্ভব এবং তা বাস্তবায়ন করা যায়।
সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ বিল্লাল হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, তিনি তার বক্তব্যে বলেন, সমবায়ের গুরুত্ব উপলব্দি করেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমান যুদ্ধবিদ্ধস্থ বাংলাদেশের অর্থনীতিকে সুদৃঢ করতে সমবায়কে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছিলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক চৌধুরী, সিনিয়ার সহ-সভাপতি মঈনুল ইসলাম কাজল,উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নন্দ দুলাল সাহা, সিভি ডিপির অফিস সহকারী সাখাওয়াত হোসেন জুয়েল প্রমূখ। সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সভার শুরতে কোরআন তেলোয়াত করেন অফিস সহায়ক আবুতাহের। সভায় চারবারের নির্বাচিত কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ার ম্যান আঃ মান্নান মোল্লাসহ উপজেলার পাচ শ্রেষ্ঠ সমবায়ী কে ক্রেস্ট ও সন্মাননা প্রদান করা হয়।
শিরোনাম:
বুধবার , ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
