পবিত্র হজ ও মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অবমননাকর মন্তব্য করায় সদ্য অপসারিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করায় আগামী ২৬ অক্টোবর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামি দল। সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মাওলান জাফরুল্লাহ খান বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বেধে দেয়া সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ হরতাল ডেকেছে তারা। এর আগে ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ১৫ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আলটিমেটাম দিয়েছিল ইসলামী দলগুলোর এই জোট। পরে আল্টিমেটাম ২২ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে ২৬ অক্টোবর হরতাল পালনের হুমকি দিয়েছিল ইসলামী সংগঠনগুলো। দ্বিতীয় দফা আল্টিমেটামের শেষ দিন তাদের পূর্বঘোষিত ২৬ অক্টোবর রোববারের হরতাল কর্মসূচি অক্ষুন্ন রেখে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে সকাল-সন্ধ্যার এই হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী দলগুলোর জোট নেতা মওলানা জাফরুল্লাহ খান।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের ৪টিতে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র
চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে... বিস্তারিত
চাঁদপুরে জোড়া লাগা শিশুর জন্ম, অপারেশনে সাহায্যের আবেদন
জেলা চাঁদপুরে জন্মগ্রহণ করেছে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর। শিশুটি জন্ম হয়েছে শুক্রবার (৬... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

