
করোনাভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল ৩০ এপ্রিল চাঁদপুর জেলার সকল উপজেলায় ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এ সময় অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও হোম কোয়ারেন্টাইন না মানাসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট আইন-২০০৯-এর তফসিলভুক্ত আইন অনুযায়ী ৬টি মামলায় ৬ জন ব্যক্তিকে ৬৯০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সহযোগিতা করেন। করোনাভাইরাস সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
