২০১৯ সালে প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম। তিনি মঙ্গলবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে চিকিৎসকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আবারও জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে। ২০১৯ সালে আওয়ামীলীগের আরেকটি বিজয় হবে। মন্ত্রী বলেন, চাঁদপুর স্বাস্থ্য কেন্দ্রগুলো আমি পরিদর্শন করে উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। তাই তিনি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে সরকারের লক্ষ্য অর্জনে কাজ করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। সভায় উপস্থিত ছিলেন বিএম এ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ইকবাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, সিভিল সার্জন ডা. রথিন্দ্র নাথ মজুমদার, চাঁদপর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রদীপ কুমার দত্ত প্রমূখ। পরে মন্ত্রী জেলার ফরিদগঞ্জ উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য চাঁদপুর ত্যাগ করেন।

