চাঁদপুর পৌরসভার মেয়রের সাথে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। গতকাল রোববার দুপুরে পৌর মেয়রের সাথে ট্রেড লাইসেন্স ফিস ও বর্জ্য পদার্থ অপসারণ বাবদ ফিস কমানোসহ স্থায়ী জমি পাওয়ার জন্য উক্ত ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ মতবিনিময় করেন। পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ বলেন, সহসাই স্বর্ণখোলা রোডে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে বর্জ্য ধ্বংস করার মেশিন স্থাপন করা হবে। শহরের কোথাও যেনো বর্জ্য না থাকে সে জন্য পৌরসভা থেকে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। মাসিক সভায় ওনার্স অ্যাসোয়িশনের বিভিন্ন দাবির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লা আল ফারুক, সহ-সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ ডাঃ মোবারক হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোস্তাক আহম্মেদ, কার্যকরী সদস্য রমেশ দেবনাথ, নারায়ণ, কার্তিক চন্দ্র দে, আব্দুল হালিম, কিশোর সিংহ রায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ গোলাম মাহবুবসহ চাঁদপুর পৌরসভার ৮০টি প্রাইভেট ক্লিনিকের মালিকসহ কর্মকর্তাগণ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

