চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে অসুস্থ
সাংবাদিক আলম পলাশের চিকিৎসা
সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান প্রদান
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে অসুস্থ সাংবাদিক চাঁদপুর প্রেসকাব সদস্য ও দৈনিক প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশের চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন ।
২৪ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষে তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ শাহাদাত হোসেনের কাছ থেকে উক্ত ৫০ হাজার টাকা অনুদান গ্রহন করেন চাঁদপুর প্রেসকাব সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী । এ সময় উপস্থিত ছিলেন এনডিসি লিটুস লরেন্স চিরান ও সদর উপজেলা প্রকৌশলী আবদুল মতিন । উল্লেখ্য সম্প্রতি গুরুতর অসুস্থ সাংবাদিক আলম পলাশের চিকিৎসা সহায়তার জন্য চাঁদপুর জেলা প্রশাসকের নিকট চাঁদপুর প্রেসকাব সভাপতি ও সাধারণ সম্পাদকের এক লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আবদুল সবুর মন্ডলের তরিৎ প্রদক্ষেপের কারনে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান পাওয়া সম্ভব হলো । এ জন্য জেলা প্রশাসকের নিকট চাঁদপুর প্রেসকাব কৃতজ্ঞতা প্রকাশ করছে ।
