
স্টাফ রিপোর্টার ॥
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সহ-সম্পাদক, জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি খোকন কর্মকার সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। শনিবার তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে ফরিদগঞ্জ ৫নং গুপটি নিজ বাড়িতে তার মাকে দেখতে যান। সেখান থেকে চাঁদপুরে ফেরার পথে ধর্মপাড়া এলাকায় আসলে তাদের মাইক্রো বাসটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধক্কা খায়। এতে করে খোকন কর্মকার ডান পায়ের হাটুতে মারাত্বক আঘাত পায়। তার স্ত্রী জয়া রাণী দেব, ভায়রা সহ ৩জন গুরুতর আহত হয়। এসময় তাদেরকে আশপশের লোকজন প্রথমে রামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুরে নিয়ে আসলে ডাঃ মিলন সরকার দেখে খোকন কর্মকারকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেপার করে। তার দুর্ঘটনার খবর শুনে দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মোঃ জাকির হোসেন, ব্যাবস্থাপনা সম্পাদক এস.এম. শাহ্ আলম রবিন, বার্তা সম্পাদক মিজান লিটন সহ স্বর্ণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও চাঁদপুরের বিভিন্ন সাংবাদিক বৃন্দ দেখতে যান। তার সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে চাঁদপুর বাসীর কাছে আশির্বাদ চেয়েছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
