স্টাফ রিপোর্টার:॥
সিরাজগঞ্জে গুলিতে সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবী, সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব সম্মুখে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী। এসএটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বিভিটির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, শাহ্ মো. মাকছুদুল আলম, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি পার্থনাথ চক্রবর্তী,সাংবাদিক শওকতআলী, যুগ্ম সম্পাদক ও দেশটিভির জেলা প্রতিনিধি লক্ষণ চন্দ্র সূত্রধর, কোষাধ্যক্ষ ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি এম.এ. লতিফ, দপ্তর সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোটার ফারুক আহাম্মেদ, প্রচার সম্পাদক এইচ.এম. আহসান উল্যা, সাংবাদিক আব্দুল আউয়াল রুবেল প্রমূখ।
বক্তারা সাংাবিদক শিমুল হত্যা দৃষ্টান্ত মূলক বিচারের দাবী ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধন কর্মসূচীতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সকল পর্যায়ের সংবাদকর্মীগণ অংশ গ্রহন করেন।
