চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী মেইল ট্রেন সাগরিকা এক্সপ্রেস এমাসেই বেসরকারি একটি সংস্থার তত্ত্বাবধানে জন্য চলে যাচ্ছে বলে জানাগেছে। বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষ এ খবরের সত্যতা স্বীকার করেছেন। রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় চীফ কমার্শিয়াল ম্যানেজার মো. বেলাল উদ্দিনের সাথে মুঠোফোনে আলাপ করে জানাগেছে, চট্টগ্রাম চাঁদপুরের মধ্যে নিয়মিত চলাচলকারী যাত্রীবাহী মেইল ট্রেন সাগরিকা এক্সপ্রেস এই মাসেই বেসরকারি সেবা মূলক সংস্থা মিয়া এন্ড গ্রুপের তত্ত্বাবধানে চলে যাচ্ছে। ওই কর্মকর্তা আরো জানান, বাংলাদেশ রেলওয়ে দেশের একটি বড় ধরনের সেবা মূলক প্রতিষ্ঠান। চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে যাত্রীদের চাহিদার দিক বিবেচনা করে এই পথে দীর্ঘদিন যাবৎ সাগরিকা এক্সপ্রেস অত্যন্ত ভালোভাবে সেবা দিয়ে যাচ্ছিল। রেলওয়ের লোকবলের অভাবে এ পথে প্রায় ৮/১০টি স্টেশন একেবারে বন্ধ হয়ে গেছে। এতে করে যাত্রীরা ট্রেনের টিকেট ক্রয় করা থেকে বিরত থাকছে। এছাড়া প্রয়োজনের তুলনায় টিকেট কালেক্টর নেই। এতে সরকার কোটি কোটি ভতুর্কি দিচ্ছে। যার ফলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি সংস্থার কাছে টেন্ডারের মাধ্যমে সাগরিকা এক্সপ্রেসকে বেসরকারি সংস্থার হাতে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। চট্টগ্রাম বিভাগীয় সহকারী চীফ অপারেটিং সুপারেনটেন্ড মো. ওমর ফারুক জানান, বেসরকারি সংস্থা মিয়া এন্ড গ্রুপ টেন্ডার প্রক্রিয়ায় সাগরিকা এক্সপ্রেস আগামী ১১ ফেব্রুয়ারী থেকে দায়িত্ব গ্রহন করবে। এই বিষয়ে সকাল কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। এই সংস্থাটি চট্টগ্রাম-ঢাকা রেলপথে কর্ণফুলী ট্রেনটিও বেরসকারিভাবে পরিচালনা করে আসছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

