৪৪ মামলার আসামী ও ১টি মামলায় সাড়ে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক সম্্রাট হাজীগঞ্জের দুলাল কাজীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। দুলাল কাজী চট্টগ্রাম বিভাগীয় কুখ্যাত মাদক বিক্রেতা। ইতোপূর্বে চাঁদপুরের সিনিয়র ম্যাজিস্ট্রিট আদালতে একটি জিআর মামলার রায় হয়। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল।
শনিবার দিবাগত রাতে হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল দুলাল কাজীর বোনের বাড়ি পৌর এলাকার ভূঁইয়া বাড়ি থেকে তাকে আটক করে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, দুলাল কাজীর বিরুদ্ধে মাদকের মামলাসহ মোট ৪৪টি মামলা রয়েছে। তার নিজের গ্রামের একটি মারামারির মামলায় তাকে সাড়ে চার বছরের সাজা ও নগদ এক হাজার টাকা জরিমানা করে আদালত। ঐ রায়ের পর থেকে দুলাল পলাতক ছিলো।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাটওয়ারী চাঁদপুর কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামী হিসেবে দুলাল কাজীকে আটক করা হয়েছে।

