
দেলোয়ার হোসাইন॥
গতকার চাঁদপুর সদরের সাপদী আবেদিয়া জলিলীয়া মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে সাপদী ইসলামী উন্নয়ন ট্রাষ্টের পক্ষ থেকে বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। সাপদী ইসলামী উন্নয়ন ট্রাষ্টের চেয়ারম্যান ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি জনাব এ.কে.এম নুরুল আমিনের সভাপতিত্বে মাদ্রাসার সুপার মাওঃ ফরিদ আহমদের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরক্কাবাদ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল মালেক তালূকদার। মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে গরীব -মেধাবী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ নগদ অর্থ, মাদ্রাসার নিজস্ব নামে খাতা, কলম, পেন্সিল, পেন্সিল বক্স বিতরণ করেন। এছাড়া সাপদী ইসলামী উন্নয়ন ট্রাষ্টের পক্ষ থেকে মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ ১ লক্ষ ৫০হাজার টাকার চেক হস্তান্তর করা হয় ।
শিরোনাম:
রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
