স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর জেলা শহর থেকে প্রকাশিত বহুল প্রচারিত নিয়মিত সাপ্তাহিক চাঁদপুর খবর পত্রিকার এক দশক পূর্তি ও ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা,কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ১৩ এপ্রিল বুধবার সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে (তয় তলা ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী । চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জি এম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর স্থানয়ি সরকার বিভাগের উপরিচালক (উপসচিব ) মোঃ ওয়াহিদুজ্জামান । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দেশের অন্যান্য জেলার চেয়ে চাঁদপুরের সংবাদপত্র ও সাংবাদিকরা অনেক সমৃদ্ধ ।এ জেলার পত্রিকাগুলো অনেক মানসম্মত । পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকরা কাজ করছে । এখানে চাঁদপুর প্রেসক্লাব নেতৃত্বে সাংবাদিকরা অনেক ঐক্যবদ্ধ । এখানকার সাংবাদিকদের মধ্যে যে পারস্পারিক সৌহাদ্যপুর্ন সম্পর্ক এবং পেশার মান উন্নয়নে যে সহযোগিতা রয়েছে তা দৃষ্টান্তস্বরুপ । যেটা অন্যান্য জেলাতে দেখা যায় না । সাপ্তাহিক চাঁদপুর খবর পত্রিকা প্রসঙ্গে তিনি বলেন, পত্রিকাটি আমি নিয়মিত পাই এবং পত্রিকার মানও আমার কাছে ভালো লাগে । পত্রিকার সম্পাদকও তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন । এখানকার পত্রিকা বিশেষ করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে ।পত্রিকার মাধ্যমে আমরা অনেক কিছু জেনে ব্যবস্থা নিতে পারছি । পত্রিকাগুলোতে সমস্যা তুলে ধরার কারণে তা সমাধান সহজ হয় । পত্রিকার কোন প্রতিবেদনকে আমরা জনমত হিসেবে ধরে নেই । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান । তিনি তার বক্তব্যে চাঁদপুরের সংবাপত্র এবং সাংবাদিক ঐক্যবদ্ধ । সাংবাদিকরা ন্যায়নীতি এবং প্রগতির পথে রয়েছেন । চাঁদপুরের পত্রিকাগুলো শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়,এখানকার শিক্ষা,ক্রীড়া,সংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখছে । তিনি বলেন,সাপ্তাহিক চাঁদপুর খবর পএিকার মান অনেক উন্নত্ উপস্থিত বক্তারাই তা তুলে ধরেছেন ।এর সম্পাদক দায়িত্বশীল জায়গায় রয়েছেন । আশা করি আগামী দিনে তিনি আরো ভালো করবেন । তিনি আরো বলেন, পত্রিকা আমাকে বার্তা দেয়,আমার অনেক কাজে লাগে । আমরা যারা প্রশাসনে আছি তাদের জন্য সহায়ক শক্তি হিসেবে কাজে লাগে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলোয়ার হোসেন ,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান,প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী,সাবেক সভাপতি কাজী শাহাদাত,সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম,চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম মোঃ শামছুল আলম চিশতী,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা ,চাঁদপুর জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ। উপস্থিত সাংবাদিক ও ৎসুধীজনদের থেকে বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ,কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম আই মমিন,চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও চাঁদপুর খবর পএিকার উপদেষ্টা শেখ মহিউদ্দিন রাসেল,দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক মোঃ জাকির হোসেন,দৈনিক চাঁদপুরজমিনের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম,সাপ্তাহিক চাঁদপুর সকালের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোশারফ হোসেন লিটন, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইব্রাহীম খলিল,দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ প্রমুখ । পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক চাঁদপুর খবর পএিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । তিনি তার বক্তব্যে পএিকাটি বের হওয়ার প্রেক্ষাপট,নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখাসহ নানা বিষয় তুলে ধরেন ।এ ছাড়াও তিনি তিনি তার বক্তব্যে প্রয়াত সাংবাদিক কামরুজ্জাামান চৌধুরী,সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের রুহের মাগফিরাত কামনা করেন । আলোচনা পর্ব শেষে পএিকার জন্মদিনের কেক কাটা হয় এবং সবশেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লা ।
