ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে
সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা ঘটনা রটনার অভিযোগ
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জের একটি সম্পত্তির মালিকানা নিয়ে আপন ভাই-বোনের মধ্যে বিরোধকে কেন্দ্র করে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে। সাজানো এই ঘটনায় ওই এলাকার স্বনাম ধন্য একজন শিক্ষক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা ঘটনা রটনার অভিযোগ উঠেছে। সেই উদ্দেশ্য মূলক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। ফলে বাধ্য হয়ে ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদ সোমবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার সুনাম ক্ষুন্ন করার অভিযোগ করেছেন।
সোমবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে ক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে এসময় একটি লিখিত বক্তব্যে সংবাদে সাজানো ওই ঘটনায় ও পত্রিকায় প্রকাশিত সংবাদে নিজের সম্পৃক্ততা নেই দাবী করেন তিনি । বিকালে জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, চরদু:খিয়া পুর্ব ইউনিয়ন পরিষদের সাবেক হারুন-অর রশিদ। তিনি জানান, চরদু:খিয়া পুর্ব ইউনিয়ন পরিষদে টানা ৯ বছর সুনামের সহিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। কোন সময়েই আমি নিজের ব্যক্তিগত ইচ্ছা ও স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করিনি। চেষ্টা করেছি সাধ্যমতে মানুষের সেবা করতে।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের সাবেক সদস্য হারুনুর রশিদ, ব্যাবসায়ী সফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম ইকবাল, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারীর সহধর্মিনী জয়তুন নেছা, জয়তুন নেছার বড় বোন জোবেদা বেগম, জোবেদা বেগমের ছেলে সুমন হোসেন প্রমুখ। এসময় লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্ত্রী জয়তুন নেছার সাথে তার ভাই মোহাম্মদ উল্লার ওয়ারিশ ভুমি নিয়ে বিরোধ রয়েছে। এনিয়ে কয়েকদফা শালিস বৈঠকও হয়েছে। কিন্তু তিনি এসবে কখনও নিজেকে জড়াননি। তিনি জেনেছেন ওয়ারিশ হিসেবে প্রাপ্ত দেড় শতক ভ’মি তার স্ত্রী ওই এলাকার জনৈক সাইফুল ইসলাম ও আনোয়ার গংদের কাছে বিক্রি করেছে। বিক্রিত ওই ভ’মি ক্রেতাতে বুঝিয়ে দিতে গিয়ে তার ভাই মোহাম্মদ উল্লার সাথে মনোমলিন্য হয়। তিনি জানান, মোহাম্মদ উল্লা স্ব-পরিবারে মালয়েশিয়া প্রবাসী। কিছুদিন পূর্বে সে দেশে এসে জোর পূর্বক রাতের অন্ধকারে জয়তুন নেছার প্রাপ্ত ভ’মিতে একটি একচালা টিনের ঘর নির্মান করে। বিক্রিত ওই ভ’মি ক্রেতাতে বুঝিয়ে দিতে গিয়ে তার ভাই মোহাম্মদ উল্লার নির্মিত ওই টিনের একচালাটি সরিয়ে দেয়া হয়। এতে মোহাম্মদ উল্লা কোনো রকম বাঁধা প্রদান না করলেও এনিয়ে পরবর্তীতে সামন্য মনোমালিন্য হয়। কিন্তুকিন্তু তিনি এসবে কখনও নিজেকে জড়াননি। অথচ এলাকার অসৎ চক্র তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপ-প্রচাররের হীন চেষ্টা করছে ।
অপরদিকে ওই ওয়ার্ডের সাবেক সদস্য হারুনুর রশিদ বলেন, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারীর স্ত্রী জয়তুন নেছা ও তার ভাই মোহাম্মদ উল্লার মধ্যে ওয়ারিশী সম্পত্তিগত বিরোধ রয়েছে। পত্রিকায় ফরিদগঞ্জে ব্যাবসা প্রতিষ্ঠান দখল হামলা ভাংচুর লুটপাট ও আহত ৭ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ন ভিত্তিহীন।#
