
স্টাফ রিপোর্টার: চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল চেয়ারম্যান এবং বর্তমান ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইউনুছ সোহেবের পিতা আঃরহমান দুদুর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা শহরের বেগম জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করেন মরহুমের ছেলে ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ইউনুছ সোহেব। মিলাদ ও দোওয়া উপস্থিত ছিলেন।
পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামি লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, এ্যাডঃমজিবুর রহমান ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোওয়ারী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারি,পৌর কাউন্সিল মালেক ব্যাপারী, সোহেল, সাবেক চেম্বার অফ কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, এ্যাডঃ ছাইফুদ্দিন বাবু, এলাকার মুসল্লিগন সহ সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তি গন উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোওয়া পরিচালনা করেন বেগম জামে মসজিদের ইমাম মুফতি মাহবুবুর রহমান। দোওয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
চাঁদপুরনিউজ/
