বিশেষ প্রতিনিধিঃ
আদালতের একটি রায় নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজসহ চারজনকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমানায় শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আগামী ১৯ মে সকাল সাড়ে ১০টায় তাদেরকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ।
