চাঁদপুর নিউজ রিপোর্ট
আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রথিতযশা পার্লামেন্টারিয়ান, চাঁদপুরের কৃতী সন্তান মিজানুর রহমান চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী। একই দিনে তাঁর বড় ছেলে আব্দুল্লাহ মিজানের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, নিজ বাড়িতে ও বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
আজ বাদ যোহর পুরাণবাজার জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা ও মধ্য শ্রীরামদী মোহাম্মদীয়া কবরস্থান মাদ্রাসায় এবং বাদ আসর চৌধুরী বাড়িতে মিজানুর রহমান চৌধুরী, তার স্ত্রী সাজেদা মিজান ও জ্যেষ্ঠ পুত্র দীপু চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া অনুষ্ঠানে সকল আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ দলমত নির্বিশেষে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের মেঝো ছেলে আমানুল্লাহ মিজান রাজু চৌধুরী।
